জমির দখল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে :- এ ক্ষেত্রে আইনি প্রতিকার ।

 আমরা প্রায়ই লক্ষ্য করি কারো কারো দখলীয় জমি অন্য ব্যক্তির নামে হাল বি .আর. এস বা সাবেক এস .এ রেকর্ড অন্য ব্যক্তির নামে লিপিবদ্ধ হয়েছে।  এমন অনেকে আছেন যারা দীর্ঘ দিন পর্যন্ত এই ভুল রেকর্ড সম্পর্কে পূর্ব থেকে মোটেই অবগত ছিলেন না এবং যার নামে রেকর্ডভুক্ত হয়েছে তিনিও এই বিষয়ে অবগত নয়। এক্ষেত্রে রেকর্ডীয় ভূমি আপনার বা ভূমির শরীক জোতের কারো নামে রেকর্ডভুক্ত না হলে তেমন কোন ঝামেলা পোহাতে হবে না। নিছক অন্য কারো নামে রেকর্ডভুক্ত হলে এই অবস্থায় আপনার ভূমির উপরোক্ত  ভুল রেকর্ড সম্পর্কে জানার পর পরই সহকারী জজ আদালতে স্বত্ব ঘোষণার একটি মোকদ্দমা দায়ের করতে হবে । যেহেতু রেকর্ড সংশোধনের জন্য গঠিত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সরকার ২০১৬ সাল থেকে নতুন মোকদ্দমা দায়ের বন্ধ ঘোষণা করেছে। এই ক্ষেত্রে সহকারী জজ আদালতে স্বত্ব ঘোষণার মোকদ্দমা একমাত্র প্রতিকার। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভূমি অপরাধ প্রতিরোধ আইন ২০২৩:- দলিল যার জমি তার।